বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বর্ধিত করা হলো

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০১:৪৭ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কমিটি বর্ধিত করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) আন্দোলনে সমন্বয়ক রিফাত রশিদ সাংবাদিকদের পাঠানো এক বার্তায় এমনটা নিশ্চিত করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৬৫ জনের কমিটিকে ১৫৮ জনে বর্ধিত করা হয়েছে।

পাঠানো বার্তায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে এই টিম বর্ধিত করা হবে।

নতুন কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জনের নাম পাওয়া গেছে। সহ-সমন্বয়ক হিসেবে সারা দেশ থেকে রাখা হয়েছে ১০৯ জন। দেশের গুরুত্বপূর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বর্ধিত সমন্বয়ক কমিটিতে রাখা হয়েছে।

এর আগে সমন্বয়ক টিম ছিল ৬৫ জনের। তার মধ্যে ২৩ জন ছিলেন সমন্বয়ক এবং ৪২ জন ছিলেন সহ-সমন্বয়ক। এবারের কমিটিতে সহ-সমন্বক রিফাত রশিদকে সমন্বয়ক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত