ওড়না দিয়ে পেট ঢাকলেন ক্যাটরিনা, ভিডিও ঘিরে ফের গুঞ্জন! 

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম

আলিয়া ভাট মা হয়েছেন, দীপিকা পাডুকোন অন্তঃসত্ত্বা। ক্যাটরিনা কাইফ কবে মা হবেন? কয়েক মাস ধরেই বলিপাড়ায় নানা গুঞ্জন। এমনকী, লোকে ধরেই নিয়েছে, ক্যাটরিনা নাকি ইতিমধ্যেই অন্তঃসত্ত্বা হয়েছেন। শুধু গোপন রাখছেন সেই খবর। আর সেই কারণেই ক্যাটরিনার পিছু নিচ্ছেন পাপারাজ্জিরা।

এই যেমন, সদ্য অস্ট্রেলিয়া থেকে ফিরে মুম্বাই বিমানবন্দরে নামতেই ক্যাটরিনাকে নিয়ে ফের গুঞ্জন শুরু।

সম্প্রতি সোশ্যালে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে হলুদ চুড়িদার পরে রয়েছেন ক্যাট। ওড়না দিয়ে ঢাকছেন পেট! আর সেই ভিডিও দেখেই ফের তার মা হওয়ার গুঞ্জন শুরু।

সম্প্রতি অনন্ত-রাধিকার বিয়েতে একসঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন। লাল শাড়িতে ক্যাটকে দেখে মুগ্ধ হয়েছিল অনুরাগীরা। আম্বানিদের বিয়েতে ক্যাটকে দেখেও অন্তঃসত্ত্বার জল্পনা শুরু হয়। এমনকী, সব অভিনেতা ও অভিনেত্রীরা গানের তালে নাচলেও, ক্যাট কিন্তু একটিবারের জন্যও নাচেননি। সেই থেকেই অন্তঃসত্ত্বা জল্পনা আরও জোরদার হয়। এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভিকি জানান, 'একেবারেই এই জল্পনা সঠিক নয়। যেদিন কোনও ভালো খবর থাকবে সেদিনই আপনাদের প্রথম জানাব।'

কয়েকদিন আগেই সোশ্যালে ঝড় তুলেছে ক্যাটরিনা ও ভিকি কৌশলের লন্ডন সফরের ভিডিও। যেখানে দেখা গেছে, লন্ডনের রাস্তায় কালো কোট পরে যেন নিজের বেবিবাম্পকে আড়াল করছেন ক্যাট। আর সেই ভিডিও দেখেই রটে যায়, আনুশকার মতো ক্যাটও লন্ডনে উড়ে গেছে সন্তান প্রসব করতে! এমনিতেই বিরাট ও আনুশকা তাদের প্রতিবেশি।

গুঞ্জন বলছে, সেই কারণেই হয়তো আনুশকার থেকে টিপস নিয়ে লন্ডনে এসেছেন ভিক্যাট। ক্যাটরিনা নিজে লন্ডনের নাগরিক। অভিনেত্রীর জন্ম সেখানেই। নিজস্ব বাড়িও আছে সে দেশে। বিয়ের মতো সন্তানের জন্মানোর খবরটাও গোপন রাখতে চান ক্যাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত