অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কমপক্ষে ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় জেনিন এবং আশেপাশের আটটি এলাকায় ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ভবন, সড়ক, অবকাঠামো ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
জেনিনের বাসিন্দা নাসের সাদ বলেন, ‘গাড়িগুলো ভবনের ওপরে ছিল, ইসরায়েলি বাহিনী চলে যাওয়ার পরই আমরা সেগুলো সরিয়ে ফেলেছি।’
‘অভিযানের সময়, একটি বুলডোজার পাশ দিয়ে চলে যায় এবং সমস্ত গাড়ি টেনে নিয়ে যায়। শিশুরা আতঙ্কিত, বুলডোজারের আওয়াজে পুরো বাড়ি কেঁপে ওঠে। ছোটদের কেমন লাগে কল্পনা করুন’, বলেন নাসের সাদ।
হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের স্বরণে এক বক্তব্যে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া শক্তিশালী এবং কার্যকর হবে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় ফুয়াদ শুকর নিহত হন।
