জুলাইয়ে শহীদদের স্মরণে নেত্রকোণায় স্মৃতিফলক স্থাপন

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০৫:০৮ পিএম

‘ছাত্র-জনতা লড়বে, সোনার বাংলা গড়বে’ এই প্রতিপাদ্য সামনে রেখে বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাইয়ে শহীদদের স্মরণে নেত্রকোণা জেলা শহরে স্মৃতিফলক স্থাপন করা হয়েছে। বুধবার (৭ জলাই) রাতে শহরের মুক্তারপাড়া সেতু সংলগ্ন জয়ের বাজার মোড়কে বৈষম্যবিরোধী ‘প্রজন্ম চত্বর’ নাম দেওয়া হয়। 

নেত্রকোণার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের একজন আজিজুর রহমান সায়েম বলেন, স্মৃতিফলক স্থাপনের মাধ্যমে আমরা এ আন্দোলনে সকল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। এটা স্থায়ীভাবে রূপ দেওয়া হবে। সমাজে কোনো ধরনের বৈষম্য হলে নেত্রকোণার মানুষ এখানে এসে দাঁড়িয়ে প্রতিবাদ করবে।

আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকশত শিক্ষার্থী প্রতিজ্ঞা করেন যেকোনো ধরনের বৈষম্য, সাম্প্রদায়িক হামলা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও জানমালের ক্ষতি করা হলে তাৎক্ষণিক প্রতিহত করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত