দেশব্যাপী সনাতন ধর্মালম্বীদের মন্দিরে হামলা, মুর্তি ভাংচুর, বাড়ি ঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, ধর্ষণ ও হত্যাসহ সকল সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে নড়াইল জেলা সনাতনী শিক্ষার্থী ও জাগ্রত সনাতন সমাজের উদ্যোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রতিবাদ সমাবেশে নির্যাতন বন্ধসহ তাদের ঘোষিত ৮দফা দাবি বাস্তবায়নের আহবান জানান।
এর আগে ভিক্টোরিা কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচিতে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে সনাতনী হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার কয়েক হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করে।
ধর্মীয় উপাসনালয়ে হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে