শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস কারামুক্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১১:১৪ এএম

রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই কারাগার থেকে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “রাত সাড়ে ১০টার দিকে তার স্বজনরা মূল গেট থেকে তাকে নিয়ে যায়।”

জানা গেছে, রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয় তার নামে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি ছিলেন আব্বাস।

কারা সূত্র জানা যায়, সোমবার (১২ আগস্ট) রাত ৮টার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে তার মুক্তির অপেক্ষায় ছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত