২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৫১৪

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানী থেকে ৫১৪ জন গ্রেপ্তার ও ৬১টি মামলা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৬১, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে  ১৪০, গুলশানে ৫৯, উত্তরায় ৫৭ ও গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।

এসময় অভিযানে দুইটি বিদেশি পিস্তল, একটি করে বিদেশি রিভলভার, হাত বোমা, ইলেকট্রিক শক মেশিন, ইয়াবা সেবনের পাইপ, ওয়ালেট, কালো কটি, রান চাকু, দুইটি করে ম্যাগাজিন, চাকু, স্টিলের ব্যাটন, তিনটি করে গুলির খোসা, পিস্তলের কাভার, ১১ রাউন্ড গুলি, ৮৫ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৪১ পিস ইয়াবা, ২৫ পুরিয়া হেরোইন,  একটি করে পিকআপ, প্রাইভেটকার, ধারালো ক্ষুর, ৫টি মোটরসাইকেল, ৫টি ডামি পিস্তল, ৪টি ডামি পিস্তলের ম্যাগাজিন,  ১৩টি মোবাইল, নগদ ১৪ হাজার টাকা, ফয়েল পেপার ও দুইজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।  

সর্বশেষ সর্বাধিক পঠিত