পাকিস্তান ও আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে তিন আফগান বেসামরিক নিহত হয়েছেন বলে কাবুলের তালেবান প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও দুজন শিশু।
তালেবান কর্তৃপক্ষ তাদের উত্তরাঞ্চলীয় সীমান্তে এই সংঘর্ষের জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করেছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, পাকিস্তানি বাহিনী বেসামরিক বাড়িঘরে হামলা চালিয়ে একজন নারী ও দুই শিশুকে হত্যা করেছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খোয়ারজমি বলেন, পাকিস্তান এই সংঘর্ষ শুরু করেছে। এদিকে পাকিস্তানি পক্ষের একজন কর্মকর্তা বলেন, গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সৈন্য আহত হয়েছে।
ব্রিটিশ ঔপনিবেশিক আমলে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হয়েছিল। কিন্তু এই সীমান্ত নিয়ে বিরোধ রয়েই গেছে। প্রায়ই এই সীমান্তে দুই প্রতিবেশী দুই দেশের নিরাপত্তা বাহিনী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় হয়। সর্বশেষ সোমবার আফগানিস্তানের নানগরহর প্রদেশের তুর্কহাম সীমান্ত ক্রসিংয়ে গুলি বিনিময় ঘটে।
স্ত্রীকে বাইকের পিছনে বেঁধে ঘোরালেন প্রেমকুমার