ছিটকে গেলেন স্টোকস, শ্রীলঙ্কা সফরে নেতৃত্বে পোপ!

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৪:৪৯ পিএম

দ্য হানড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন বেন স্টোকস। আপাতত সহজেই সেটা সারছে বলেও জানা গেছে। স্ক্যান করানোর পর বোঝা যাবে বলে জানিয়েছেন সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক। ফলে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেছেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক।

এমনিতে লম্বা সময় ধরে হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। এরপর অস্ত্রোপচারও করান। নিজের বোলিংয়ের ছন্দ ফিরে পেতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেননি। হ্যামস্ট্রিংয়ের এ চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন তো বটেই, স্বল্প বিরতিতে ম্যাচগুলো হবে বলে পুরো সিরিজেও তাকে পাওয়া নিয়ে সংশয় থেকে যাচ্ছে।

স্টোকসের চোট ইংল্যান্ড টেস্ট দলের জন্য সাম্প্রতিকতম ধাক্কা হয়ে এল। তার পরিবর্তে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক ওলি পোপ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করেননি তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের। সেখানে ৩ ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৭ অক্টোবর।

তিনি চোট পেলেও তার দল ওল্ড ট্রাফোর্ডের সেই ম্যাচে পেয়েছে ৭ উইকেটের বড় জয়। ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে স্টোকস নেমেছিলেন ওপেনিংয়ে। দ্রুত একটা সিঙ্গেল নেওয়ার পর টান খেয়ে থেমে যেতে হয় তাকে। মাঠে পড়ে গিয়ে গ্লাভস খুলে ফেলেন। দলের ফিজিও ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন এরপর। পরে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হয় এ অলরাউন্ডারকে। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা যায় স্টোকসকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত