এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্ক

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:০৫ পিএম

ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এবং টিম ওয়ালজ  আগামী ১ অক্টোবর একটি বিতর্কে অংশ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানায়, নিউইয়র্কে অনুষ্ঠিত বিতর্কটি সাংবাদিক নোরা ডোনেল এবং মার্গারেট ব্রেনান দ্বারা পরিচালিত হবে।

বুধবার (১৫ আগস্ট) এক্সে এক পোস্টে ডেমোক্রেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ বিতর্কে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান। তিনি ভোটারদের কাছ থেকে বিতর্ক শোনার আমন্ত্রণ জানান।

এর আগে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মি. ভেন্স ডেমোক্রেট প্রার্থীকে বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এদিকে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এবং মিস হ্যারিস আগামী ১০  সেপ্টেম্বর এবিসিতে একটি বিতর্কে অংশ নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

মার্কিন নির্বাচনে জনমত বাড়াতে বিতর্ক একটি বড় ভূমিকা রাখে। প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সাথে সাবেক ডেমোক্রেট প্রার্থী বাইডেনের বাজে পারফরমেন্স ডেমোক্রেট শিবিরকে অস্বস্থিতে ফেলে দিয়েছিল।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত