কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে ভারত। গত সাত দিন কলকাতাসহ রাজ্যজুড়ে চিকিৎসকদের আন্দোলন চলছে। প্রকৃত অপরাধীদের প্রকাশ্যে এনে শাস্তি দেওয়ার দাবি উঠেছে। এবার এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করলেন ভারতের পেস তারকা জসপ্রিত বুমরা।
ইনস্টাগ্রামে স্টোরিতে বুমরা লিখেছেন, ‘মেয়েদের পথ বদলাতে বলবেন না, পরিবেশ বদলান। সকল নারী উপযুক্ত পরিবেশের দাবীদার।’
৯ আগস্ট উত্তর কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে শিক্ষানবিশ এক নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, ওই নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এক সপ্তাহ কেটে গেলেও এখন পর্যন্ত একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, এই ব্যক্তিকে দিয়ে বাকিদের আড়াল করার চেষ্টা হচ্ছে।
এক যুগ পর টেস্ট প্রত্যাবর্তনের দিনে ১৭ উইকেটের পতন
কেন্দ্রীয় চুক্তি বর্জনের হিড়িক, এবার কনওয়ে-অ্যালেন