'এ' দলের চারদিনের ম্যাচ ড্র

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:০৩ পিএম

বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় দলের সিরিজ শুরুর আগে দুই দেশের 'এ' দল চারদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। সিরিজের প্রথম চারদিনের ম্যাচে পাকিস্তান শাহিনস দলের দাপট থাকলেও শেষ পর্যন্ত ড্র হয়েছে।

প্রথম ইনিংসে বাংলাদেশ 'এ' দলের ১২২ রানের জবাবে পাকিস্তান শাহিনস ৪ উইকেটে ৩৭৭ রানে ইনিংস ঘোষণা করে। তাতে পাকিস্তান শাহিনস লিড নেয় ২৪৫ রানের। মাঝে বৃষ্টিতে গতকাল তৃতীয় দিনের খেলা হয়নি। আজ চতুর্থ দিনে খেলতে বাংলাদেশ 'এ' দল ৫ উইকেটে ১৫৩ রান তোলে।

আলোকস্বল্পতার কারণে আজ খেলা হয় মাত্র ৩৯.২ ওভার। বাংলাদেশ 'এ' দলের লোয়ার অর্ডার ওপরের দিকে নামায়, ব্যাটিংয়ের জন্য নামেননি মুশফিক-মাহমুদুল হাসান জয়ের মতো ব্যাটাররা।

৪ রানেই ওপেনার এনামুল হকের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চা–বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৪২ রান। চা বিরতি থেকে ফিরে দ্রুত আরও ৩ উইকেটে হারালে ৭৭/৪ এ পরিণত হয় বাংলাদেশ এ দলের স্কোর।

৫৫ রান করেছেন স্পিনার নাঈম হাসান। ওপেনার জাকির হাসান করেন ৩৩ রান।

পাকিস্তান শাহিনসের হয়ে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া মির হামজা এবার নেন ২ উইকেট। পাকিস্তান শাহিনসের হয়ে ১৭৭ রানের ইনিংস খেলা উমর আমিন হয়েছেন ম্যাচসেরা।

২০ আগস্ট থেকে বাংলাদেশ 'এ' দল ও শাহিনসের দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে। এরপর দুই দল যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট খেলবে তিন ম্যাচ ওয়ানডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত