দক্ষিণ ফ্রান্সের ভার এলাকায় ‘এয়ার শো’ চলাকালে সমুদ্রের মধ্যে আছড়ে পড়ে বিমান। এতে বিমানে থাকা পাইলটের মৃত্যু হয়। শুক্রবার দক্ষিণ ফ্রান্সের ভার এলাকার ভূমধ্যসাগরের তীরে এ ঘটনা ঘটে। খবর এপির।
খবরে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৈরি করা ফুগা ম্যাগিস্টার বিমানের মহড়া চলছিল। তার পর থেকে বহু বছর পাইলটদের প্রশিক্ষণের জন্য এই বিমানগুলোকে ব্যবহার করা হত। শুক্রবার সে দেশের বিমানবাহিনীর পক্ষ থেকেই সেই মহড়ার আয়োজন করা হয়েছিল।
বিমানবাহিনীর একটি দল ওই মহড়ায় অংশ নিয়েছিল। মহড়া দেখতে প্রচুর মানুষ ভূমধ্যসাগরের তীরে হাজির হয়েছিলেন। মহড়ায় বেশ কয়েকটি ফুগা ম্যাগিস্টার বিমান অংশ নেয়। আচমকাই একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের মধ্যে ভেঙে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর ৬৫ বছর বয়সী এক পাইলটের।
এই দুর্ঘটনার পরই মহড়া বন্ধ করে দেয় বিমানবাহিনী। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট জানা যায়নি। ফরাসি প্রশাসন জানিয়েছে, বিমানে কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
দিন দুয়েক আগেই পূর্ব ফ্রান্সে মহড়ার সময় বিমানবাহিনীর দুটি রাফাল যুদ্ধ বিমানের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনায় একটি বিমানের দুই পাইলটের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মহড়ার সময় ভেঙে পড়ল বিমান।
রাশিয়ার গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল ইউক্রেন