রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:২০ এএম

রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর। বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন হোসেন জানান, বুধবার (২১ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে মগবাজার দিলু রোড রেললাইন সংলগ্ন ফ্লাইওভারের উপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। তার পরনের পোশাক দেখে বুঝা যাচ্ছে তিনি ভবঘুর প্রকৃতির। তবু তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত