কুমিল্লায় পানিবন্দি জনসাধারণকে উদ্ধার সহায়তা কাজে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিবিরবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গাজীপুর গ্রামে বন্যার পানিতে স্থানীয় জনসাধারণের ঘরবাড়ী তলিয়ে গেছে। বিবিরবাজার বিওপি হতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্যরা বিবিরবাজারে পানিবন্দি জনসাধারণকে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ফলে পাহাড়ি ঢল, ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পানিতে হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই তিন জেলাসহ নয়টি জেলায় বন্যা হয়েছে।
বন্যাকবলিত এলাকার পাউবো কর্মকর্তা -কর্মচারীদের ছুটি বাতিল