গার্মেন্টসকর্মী হত্যা মামলার আসামি ফেরদৌস

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০২:২২ পিএম

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকাই চলচ্চিত্রের নায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম জানান, আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায়  মামলাটি দায়ের করেন তাঁর বাবা রফিকুল ইসলাম। একই মামলায় আসামি করা হয়েছে, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকেও। 

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে আসামী করা হয়েছে। অজ্ঞাত আসামী আরও ৫০০ জন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয় লাভ করেন চিত্রনায়ক ফেরদৌস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত