আইসিটি বিভাগের ফেসবুক-ইউটিউব বন্ধ, পাসওয়ার্ড জানেন শুধু পলক

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:১৬ পিএম

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের আইসিটি বিভাগের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ বন্ধ রয়েছে। এগুলো ফিরে পেতে কাজ করছে আইসিটি বিভাগ। 

মঙ্গলবার (২৭ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, 'আইসিটির চ্যানেল ও পেজ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠজনরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন।'

তিনি বলেন, আমরা এখন এগুলোর উদ্ধারের চেষ্টা করছি।

জানা যায়, এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

গত ১৪ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত