ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর থেকে কুমিল্লার দাউদকান্দি বিশ্বরোড় পর্যন্ত দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, বুধবার (২৮ আগস্ট) ভোরে মহাসড়কের মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কে ত্রাণবাহী যানবাহনের অত্যাধিক চাপ থাকায় স্বল্প সময়ের মধ্যে প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট ছড়িয়ে পড়ে। তবে ঢাকাগামী লেনে যানজট থাকলেও চট্রগ্রামগামী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনী থেকে ত্রাণ দিয়ে ফেরার পথে এক স্বেচ্ছাসেবী বলেন, ‘কী কারণে যানজট তা বলতে পারছি না। তবে পুরো মহাসড়কেই গাড়ী ধীরগতিতে চলেছে। পথে প্রচুর খালি ত্রাণবাহী গাড়ি রয়েছে।
কুমিল্লা থেকে আগত বাসযাত্রী সোহেল রানা বলেন, ‘দাউদকান্দি থেকে যানজটের কবলে পড়েছি। ৮ কিলোমিটার রাস্তা আসতে তিন ঘণ্টা সময় লেগে গেছে। সাধারণ মানুষ এই দীর্ঘ সময় যানজটের মধ্যে চরম ভোগান্তিতে পড়ছে।’
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। ত্রাণবাহী এই যানবাহনের অত্যাধিক চাপে যানজট সৃষ্টি হয়েছে। স্বাভাবিক হতে একটু সময় লাগবে। আমরা দ্রুত যানজট মুক্ত করতে চেষ্টা করছি।’
যুক্তরাষ্ট্রে আটকে গেছে হারুনের স্ত্রীর ১৫শ কোটি টাকা
আই উইল ডাই টুডে— লেখার দেড় ঘণ্টা পর মিলল সাংবাদিকের মরদেহ
হাসপাতালের আয়া থেকে কোটিপতি