থানা থেকে লুট হওয়া ৩৩০৪ অস্ত্র উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পরে বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা। এ ছাড়া লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ।লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়েছে ৩ হাজার ৩০৪টি ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, সারা দেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ৩ হাজার ৩০৪টি, গোলাবারুদ গুলি ২৫ হাজার ৯৭৪ রাউন্ড, টিয়ার গ্যাস শেল ২১ হাজার ৩৯৫ ও সাউন্ড গ্রেনেড ১ হাজার ৯৩৯টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত