ইরানে ২১০ কেজি মাদক জব্দ

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:০২ পিএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে ২১০ কেজি মাদক উদ্ধার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দু’টি প্রদেশে মরফিন, হেরোইন এবং আফিমের এ চালান জব্দ করা হয়েছে। ইরানের বর্ডার গার্ড পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ আলী গৌদারজি বিষয়টি নিশ্চিত করেন।

আহমদ আলী গৌদারজি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালানকারীদের গ্রেপ্তার করা হয়। এর আগে গোয়েন্দা পুলিশ সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে মাদক-চোরাচালানকারীদের দলকে শনাক্ত করে। 

অভিযানে ৪০ কেজি মরফিন, ২১ কেজি হেরোইন ও ১৪৯ কেজি আফিম পুলিশ জব্দ করেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ইরান মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে প্রথম সারিতে রয়েছে এবং মাদকের ভয়াবহতা থেকে বিশ্বকে রক্ষা করতে ইরানি বাহিণীর হাজার হাজার সদস্য জীবন দিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত