এমপক্সের টিকা নিশ্চিত করতে জরুরি দরপত্র ইস্যু করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)। দরপত্রের আওতায় ইউনিসেফ টিকা প্রস্তুতকারকদের সঙ্গে শর্তসাপেক্ষে সরবরাহ চুক্তি করবে। অর্থায়ন, চাহিদা, প্রস্তুতি ও নিয়ন্ত্রণের প্রাসঙ্গিক সব শর্তগুলো মানা নিশ্চিত হলেই ইউনিসেফ সময় মত টিকা ক্রয় ও সরবরাহ করতে সক্ষম হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডব্লিউএইচও জানায়, নির্মাতাদের উৎপাদন সক্ষমতার ওপর নির্ভর করে ২০২৫ সালের মধ্যে এক কোটি ২০ লাখ ডোজ টিকা তৈরি করার চুক্তি হতে পারে।
এর আগে আগস্টে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে এমপক্স সংক্রমণের প্রাদুর্ভাব প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ার পর জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস জানান, ‘চলতি বছর এখন পর্যন্ত কঙ্গোতে ১৮ হাজারের বেশি মানুষের এমপক্সে সংক্রমণের ঘটনা ঘটেছে এবং ৬২৯ জনের মৃত্যু হয়েছে।
কমল সোনার দাম