৫ উইকেট নিশ্চিত নিয়ে লড়াই ছিল নাহিদ রানা ও হাসান মাহমুদের। অবশেষে সেখানে এগিয়ে গেলেন হাসান। নিশ্চিত হতে একটু সময় লাগল। আম্পায়ার আউট দিলেও রিভিউ চাইল পাকিস্তান।
তাতে হাসানের প্রথমবার ইনিংসে ৫ উইকেট উদযাপনই যা বিলম্বিত হলো। শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ারও নিশ্চিত করলেন, হাসানের বলে মিরাজের ক্যাচ হয়েছেন মীর হামজা। ফেরার আগে তিনি করেন ১০ বলে ৪ রান।
হাসানের পঞ্চম উইকেটেই থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। স্বাগতিকেরা ৪৬.৪ ওভার ব্যাট করে তুলেছে ১৭২ রান। প্রথম ইনিংসে ১২ রানে এগিয়ে থাকায় পাকিস্তানের লিড দাঁড়িয়েছে ১৮৪ রানের। অর্থ্যাৎ, ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৮৫ রান।
২ উইকেটে ৯ রান দিন শুরু করা পাকিস্তান আজ বাকি আট উইকেটে যোগ করেছে ১৬৩ রান। অপরাজিত থাকা আগা সালমানের ৪৭ রানই সর্বোচ্চ, মোহাম্মদ রিজওয়ান করেছেন ৪৩। বাংলাদেশের পক্ষে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন হাসান, নাহিদ রানার শিকার ৪৪ রানে ৪ উইকেট। অন্য উইকেটটি তাসকিন আহমেদের।
নাহিদ নাকি হাসান, প্রথম ৫ উইকেট হবে কার
রেহানের ভাই ফারহান ভাঙলেন ১৫৯ বছরের রেকর্ড