রাওয়ালপিন্ডিতে আজ টেস্টের চতুর্থ দিনে চা বিরতির পর এক ওভার খেলা হয়েই বন্ধ হয়। রাওয়ালপিন্ডির আকাশে ঘনকালো মেঘ থাকায় জ্বালানো হয়েছিল স্টেডিয়ামের সব কটি ফ্লাডলাইট। তবে প্রথমে ম্যাচ উপযোগী আলো না থাকায় খেলা বন্ধ হয়। এরপর বৃষ্টিও হয়।
ফলে কিছুক্ষণ অপেক্ষা করার পর চতুর্থ দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।
জয়ের জন্য ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিছুটা আক্রমণাত্মক মেজাজেই খেলছে বাংলাদেশ, বিশেষ করে জাকির হাসান। প্রথম ৭ ওভারে ৪২ রান তুলেছে বাংলাদেশ। এর মধ্যে ২ ছয় ও ২ চারে জাকির নিয়েছেন ২৩ বলে ৩১ রান। সাদমানের রান ১৫ বলে ৮।
শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ১৪৩ রান।
এদিকে রাওয়ালপিন্ডির আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামীকাল দুপুর পর্যন্ত হতে পারে বৃষ্টি। টানা বৃষ্টি হলে মাঠ শুকিয়ে খেলা শরু করাটা কঠিন হয়ে পড়বে।
পাকিস্তানের সঙ্গে ম্যাচ দিয়ে সাফ শুরু করবে সাবিনারা