সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৪৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) রাতে আনোয়ার হোসেন নামে এক সিএনজি অটোরিকশা চালক নগর পুলিশের ডবলমুরিং থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী।
মামলায় উল্লেখযোগ্য অন্য অভিযুক্তরা হলেন সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, দিদারুল আলম দিদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর নাজমুল হক ডিউক, সরাই পাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমীন ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের দিন ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে উৎসুক জনতা আনন্দ মিছিল করার সময় অভিযুক্তদের নির্দেশে অন্যরা গুলি ছোঁড়েন। এতে সিএনজি অটোরিকশা চালক (বাদী) আনোয়ার হোসেনসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
সালাহউদ্দিন ও খোকনকে বিএনপির কারণ দর্শানোর নোটিশ
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন খোরশেদ আলম