চীনের শানডং প্রদেশে একটি স্কুলবাসের ধাক্কায় ১১ শিক্ষার্থী ও অভিভাবক নিহত হয়েছেন। চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের পাঁচজন শিক্ষার্থী ও ছয়জন অভিভাবক। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। চলন্ত বাসটি তাই'আন শহরের একটি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের ধাক্কা দেয়। চালক বাসের নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বাস চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি স্বেচ্ছায় এই ঘটনা ঘটিয়েছেন কী না, তা এখনো নিশ্চিত নয়।
চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলা হয়, এখন পর্যন্ত ১১ জন (ছয় অভিভাবক ও পাঁচ শিক্ষার্থী) নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা স্থিতিশীল। শিক্ষার্থী ও অভিভাবকরা সড়কের পাশে অপেক্ষা করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, মানুষ বাসের নিচে আটকা পড়ে আছেন।
চীনে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে। গত জুলাই মাসে চীনের চাংশা শহরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর তুলে দেয়। এতে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।
আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও মঙ্গোলিয়া সফরে পুতিন