চট্টগ্রাম পুলিশের শীর্ষ পদে নতুন মুখ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশের শীর্ষ পদে নতুন কর্মকর্তা পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হাসিব আজিজ। অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব পলাশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখার পুলিশ-১ বিভাগের উপ সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

সিএমপি কমিশনারের দায়িত্বপ্রাপ্ত হাসিব আজিজ সর্বশেষ তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব পাওয়া আহসান হাবিব পলাশ সর্বশেষ পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৮ আগস্ট তিনি ডিআইজি হিসেবে পদোন্নতি পান। ইতিপূর্বে তিনি সিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত