বীরের বেশে দেশে ফিরলেন শান্তরা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ এএম

পাকিস্তানের মতো শক্তিশালী দলকে তাদের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করা স্বপ্নের চেয়েও বেশি কিছু ছিল। প্রথম টেস্ট ১০ উইকেটে জয়ের পর অনেকেই সেটাকে ‘অঘটন’ বলার চেষ্টা করেছেন। কিন্তু পরেরটিতে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর পর ৬ উইকেটের জয়ে সমালোচকদের মুখ বন্ধ করেছেন নাজমুল হোসেন শান্তরা।

এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পর আজ রাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীস ও এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

বরণ করে নেওয়া হচ্ছে শান্তদের।

রাত ২টায় এসে পৌঁছানোর কথা রয়েছে দ্বিতীয় বহরের।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত