স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তাকে ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করা হয়েছে। এ ছাড়া আরও তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে।
এর মধ্যে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. হারুন-অর-রশীদকে রংপুর বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে বদলি করা হয়েছে। সেই পদে আনা হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বিকে।
অধিদপ্তরের উপ-পরিচালক (পার-১) ডা. মো. মাসুদ পারভেজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে, অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে ও এসডি থাকা ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক, অধিদপ্তরে ও এসডি হয়ে থাকা ডা. মাহবুব আরেফীন রেজানুরকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইএইচটিতে সংযুক্ত করে ওএসডি করে রাখা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমাকে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিবিএইচসির প্রোগ্রাম ম্যানেজার (প্রকিউরমেন্ট এন্ড লজিস্টিকস) ডা. মো. ফারুক হোসেনকে ওএসডি করে ময়মনসিংহ আইএইচটিতে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই তথ্য জানানো হয়।
