মাথায় ইট পড়ে আহত সেই বুয়েট শিক্ষার্থী আইসিইউতে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ এএম

রাজধানীর পলাশীর মোড়ে নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত বুয়েট শিক্ষার্থী তাওসিফ মাহিরকে (২২) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পলাশীর মোড়ে রিকশায় করে যাওয়ার সময় মাথায় ইট পড়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নীলক্ষেত থেকে রিকশায় করে বুয়েটে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণাধীন ১৮তলা ভবন থেকে মাথায় ইট পড়ে গুরুতর জখম হয় ওই শিক্ষার্থী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়।

তাওসিফ মাহির বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তিনি কাজী নজরুল ইসলাম হলে থাকেন। তার অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বুয়েটের এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। বর্তমানে সে আইসিইউতে চিকিৎসাধীন আছে। জানতে পেরেছি রিকশায় যাওয়ার সময় মাথায় ইট পড়ে আহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত