বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুপর্ণা দাস নামে এ সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি এলাকার শ্যামল দাসের কন্যা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর ) সকাল ৬টায় সুপর্ণা দাসকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার এসআই মাজেদুল ইসলাম।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে শুনেছি। লাশ মেডিকেলে রয়েছে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, মেহেন্দিগঞ্জের গ্রামের বাড়িতে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার লাশ হাসপাতালে রয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পরিবার থেকে থানায় কেউ কিছু জানায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি কল করে বিষয়টি জানিয়েছে। বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি।

চলতি বছরের জুন মাসের ৯ তারিখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ( ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী শিফা নূর ইবাদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন । এর তিন মাস হতে না হতেই ববির আরেক ছাত্রী সুপর্ণা দাস একই পথ বেছে নিন ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত