কক্সবাজারে বৃষ্টি উপেক্ষা করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। গান গেয়ে জাতীয় সংগীত নিয়ে সৃষ্ট বিতর্কের প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (৬ আগস্ট) বিকাল ৫ টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বৃষ্টিতে ভিজে এই কর্মসূচি পালিত হয়েছে।
সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এই কর্মসূচি শুরু হয় ধন-ধান্য পুষ্পে ভরা গানের মধ্য দিয়ে। এ সময় বৃষ্টি নেমে আসলেও সংগীত শিল্পীরা গান পরিবেশন অব্যাহত রাখে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি।
এতে উদীচী শিল্পী গোষ্ঠী, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, খেলাঘর আসর, প্যানোয়া, কমবাসহ বিভিন্ন সংগঠন অংশ নেন।
দৃকের উদ্যোগে ‘বুক পেতেছি, গুলি কর’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী