সময়ের সাথে সাথে ফুটবলারদের ব্যস্ততা বেড়েই চলছে। একের পর এক টুর্নামেন্ট খেলতে খেলতে তারা ক্লান্ত। অনেকদিন ধরেই ফুটবলার এবং কোচেরা ব্যস্ত সূচিতে লাগাম টানার দাবি জানিয়ে আসছেন। কিন্তু ফিফার তেমন কোনো ভাবান্তর নেই। এবার মুখ খুললেন ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইন।
ইউরোপিয়ান ক্লাব পর্যায়ের তিনটি টুর্নমেন্টেই দলের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন ৩৬টি ক্লাব এসব প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপও অনুষ্ঠিত হবে ৩২ দল নিয়ে, যার বিরুদ্ধে ইতোমধ্যেই ফিফপ্রোর ইউরোপিয়ান সদস্য ইউনিয়নগুলো আইনি পদক্ষেপ নিয়েছে। বিষয়টি নিয়ে ডি ব্রুইনা বলেছেন, ‘আসল সমস্যা দেখা দেবে আগামী ক্লাব বিশ্বকাপের পর।’
বিষয়টি ব্যখ্যা করে ৩৩ বছর বয়সী বেলজিয়াম অধিনায়ক আরও বলেছেন, ‘আমরা জানি, ক্লাব বিশ্বকাপ ফাইনাল আর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচের মধ্যে মাত্র তিন সপ্তাহ বিরতি আছে। সুতরাং, পরবর্তী ৮০টি ম্যাচ খেলতে নামার আগে ফুটবলাররা মাত্র তিন সপ্তাহ বিশ্রাম পাবে। এটার সমাধান হওয়া উচিত। আমরা বারবার বললেও ফিফা এবং উয়েফা বাড়তি ম্যাচ যোগ করেই যাচ্ছে। মনে হচ্ছে, ফুটবলারদের কণ্ঠের চেয়ে টাকাই বেশি জোরে কথা বলছে!’
পান্তের টেস্ট প্রত্যাবর্তন হতে পারে বাংলাদেশের বিপক্ষেই
তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক হতে যাচ্ছেন রিজওয়ান?