মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১১ পিএম

মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিগণের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত