রাশিয়ায় ইউক্রেনের ১৪৪টি ড্রোন হামলা, বন্ধ বিমানবন্দর

  • ১৪৪টি ড্রোন দিয়ে মস্কো এবং পশ্চিম রাশিয়াতে হামলা চালিয়েছে ইউক্রেন
  • একজন নারী নিহত এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস, বন্ধ বিমানবন্দর
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পিএম

রাশিয়ার রাজধানী মস্কো এবং পশ্চিমাঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। প্রায় ১৪৪টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এতে অন্তত একজন নারী নিহত হয়েছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ধ্বংস হয়েছে। হামলার কারণে মস্কোর বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে শতাধিক ড্রোনের এ হামলা চালায় ইউক্রেন। খবর বিবিসি ও আল জাজিরা।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ড্রোন হামলায় মস্কোর রামেনসকয়েতে দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। এ সময় একজন নারী নিহত হন এবং ৪৩ জনকে অস্থায়ী আবাসন কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, ইউক্রেনের ১৪৪টি ড্রোন মস্কো এবং পশ্চিম রাশিয়াতে হামলা চালিয়েছে। যার অর্ধেক ব্রায়ানস্কের পশ্চিম সীমান্ত অঞ্চলে, ২০টি মস্কোতে এবং ১৪টি কুরস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে, হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল এবং ৩০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে তিনটি বিমানবন্দরে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

তবে ইউক্রেন এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসবাদের অনুরূপ বলে মন্তব্য করেছেন রাশিয়া।

রাশিয়া পূর্ব ইউক্রেনে অগ্রসর হওয়ার পাশাপাশি রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে ভূখণ্ডের ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। দুই পক্ষই হামলা জোরদারের মাধ্যমে যুদ্ধতে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত