ভারতের নয়ডায় অনুষ্ঠিতব্য আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটির চতুর্থ দিনও বৃষ্টিতে ভেসে গেছে। আজ বৃহস্পতিবার সকাল শুরু হয়েছিল মেঘের ঘনঘটায়। খেলা শুরুর সময় এগিয়ে আসতে আসতেই আকাশ ভেঙে নামে বৃষ্টি। তাতে আরও একবার দিনের শুরুতেই খেলা শেষ।
টেস্টের চার দিন চলে গেলেও টস পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি। এদিন সকাল সোয়া ৯টায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগের রাতে তুমুল বৃষ্টিপাত হওয়ায় মাঠে পানি জমে গেছে। এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থার করুণ অবস্থার কথা ইতোমধ্যেই সবার জানা। তাই মাঠ শুকানোর চিন্তা করাও হাস্যকর।
গত সাতদিনে ১২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নয়ডায়। এর আগে চটের বস্তা, স্ট্যান্ড ফ্যান, কাপড়, মাদুর দিয়ে মাঠ ও পিচ শুকানোর চেষ্টা নিয়ে ক্রিকেট দুনিয়ায় ব্যাঙ্গ-বিদ্রূপ কম হয়নি। অতি নাটকীয় কিছু না হলে আফগানিস্তান-নিউ জিল্যান্ডের এই টেস্টে পঞ্চম দিনেও খেলা হওয়ার সম্ভাবনা নেই। টেস্ট ইতিহাসে এখনও পর্যন্ত ৭টি ম্যাচে একটি বলও খেলা হয়নি।
বাংলাদেশ সিরিজে জোড়া মাইফলকের সামনে কোহলি
৪ পেসার ৩ স্পিনার নিয়ে ভারতে যাচ্ছে বাংলাদেশ