স্বজনপোষণের কারণে বলিউডে অনেক ছবিতেই সুযোগ পাইনি: রাকুল  

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ পিএম

বেশ অনেক দিন ধরেই স্বজনপোষণ বিষয়টি বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আসছে। সম্প্রতি বলিউডে কাজ হারানোর জন্য স্বজনপোষণের কথা উল্লেখ করেছেন রাকুল প্রীত সিং। যদিও এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেননি। কারণ তার মতে যারা সেলিব্রিটির সন্তান তারা বেশী সুযোগ পায়। 

‘স্বজনপোষণই বাস্তব আর মানুষ যত তাড়াতাড়ি এটা মেনে নিতে পারবে ততই ভালো।’-এমনটাই বললেন রাকুল। সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার এক পডকাস্টে এমন কথা বলেছেন তিনি।  

এসময় তিনি আরও বলেন, ‘স্বজনপোষণ তিক্ততা সৃষ্টি করে। তবে এটা শুধুই ছবির জগতে সীমাবদ্ধ নেই। সুযোগ বিভিন্ন মাধ্য়ম থেকে আসতে পারে,হতে পারে তা চিকিৎসা বিষয়ক। আমি এটাই জীবনের অঙ্গ বলে মনে করি। এই ব্য়াপারটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারব আমাদের এগিয়ে যাওয়ার পথে সেটা মঙ্গল।’

এরপর জানালেন, ভবিষ্য়তে যদি দরকার হয় তিনিও তার সন্তানদের ছবিতে কাজ পেতে সাহায্য় করবেন। কারোর নাম উল্লেখ্য না করে বলেন, ভবিষ্যতে তার সন্তান সাহায্য চাইলে তিনি অবশ্যই করবেন, কারণ তিনি যে লড়াইটা করেছেন সেদিকে তার সন্তানকে কখনোই ঠেলে দেবেন না। পাশাপাশি যে ছেলেমেয়েরা সহজেই সুযোগ হাতে পায় তার পিছনে তাদের বাবা মায়েদের কঠিন পরিশ্রমের বীজ থাকে।

তিনি জানান, তার বাবা একজন সৈনিক ছিলেন এবং তাকে তিনি তার অভিজ্ঞতার বিষয়ে বলেছেন।সুতরাং স্বজনপোষণ তার কাছে খুব বড় বিষয় নয়। তবে এটা বাস্তব যে তার কাছ থেকে ছবি কেড়ে নেওয়া হয়েছে কিন্তু তিনি কখনোই এই বিষয় তিক্ত মনোভাব দেখান নি। কারণ তিনি এই শিক্ষা তার বাবার থেকে পাননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত