কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে আসা নারীদের হেনস্থা ও মারধরসহ হয়রানির ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ফারুকুল ইসলামের নামে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থা করার তিনটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, একদল উৎসাহী জনতা এক নারীকে কান ধরিয়ে ওঠ-বস করাচ্ছে। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন কাঠের তক্তা হাতে ফারুকুল ইসলাম।
ভিডিওর শুরুতে দেখা যায়, ফারুকুল ওই নারীর মুখের সামনে কাঠের তক্তা তুলে নানা ধরনের প্রশ্ন করছেন, তার বাড়ি কোথায়, বাড়ির নম্বর আছে কিনা। এ সময় তিনি ধমকের স্বরে বার বার মেয়েটিকে তার মাস্ক খুলতে বলেন, চিনস নাই আমারে? খুল এইটা!
সমালোচনা করায় সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ চেয়েছিলেন সালাউদ্দিন
সৌদি আরবে বাংলাদেশীদের জন্য ই-পাসপোর্ট চালু