বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরের মেঘনা নদী এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর ভোলা-রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরি ঘাটের সহ ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে ৫টি লঞ্চ-সি-ট্রাক রয়েছে। এর মধ্যে ১টি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য ৪টি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীর হাট ঘাটে নোঙর করা আছে।
মজুচৌধুরীর হাট ফেরি ঘাটেরসহ ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বলেন, এর রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানী ও কনকচাপা রয়েছে। বৈরী আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
যেভাবে রাডার ফাঁকি দিয়েছিল শেখ হাসিনার ফ্লাইট
যেভাবে আইমারের হাতে '১-০ ডি মারিয়া'