ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে আরও

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ এএম

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, ঢাকাসহ সারা দেশে আজও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কাল থেকে কমতে পারে।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ী মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত