বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল শনিবার এই ঘোষণা আসার ২৪ ঘণ্টার মাঝেই জানা গেল, আসন্ন নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিন।
আজ রবিবার বিকেলে রাজধানীর এক হোটেলে ঐক্যমতের ভিত্তিতে বাফুফে নির্বাচনে সভাপতি প্রার্থীর নাম ঘোষণা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রা।
তরফদার রুহুল আমিন মূলত ব্যবসায়ী। ২০১৫ সালে চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে তার ফুটবলাঙ্গনে পথচলা শুরু। ২০১৬-২০২২ পর্যন্ত ফুটবলে অনেক অর্থের বিনিয়োগ করেছেন। বসুন্ধরা কিংসের আগে তিনিই প্রথম পেশাদার ফুটবল ক্লাব সাইফ স্পোর্টিং গড়েন। সেই ক্লাব থেকে অনেকেই এখন জাতীয় দলে খেলছেন। কাজী সালাউদ্দিনের সঙ্গে মনোমালিন্যের কারণে ক্লাব ফুটবল থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল সাইফ স্পোর্টিং। এবার সালাউদ্দিন সরতেই রুহুল আমিন মঞ্চে এলেন।
সভাপতি প্রার্থীর নাম ঘোষণার অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, ‘জেলা ও ক্লাবগুলোর পক্ষ থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে। জেলা পর্যায়ে লিগ পরিচালনা করতে কোনো সহায়তাই করেনি ফুটবল ফেডারেশন। উনার সহায়তায় জেলায় লিগ হয়েছে। তিনি প্রার্থীতা গ্রহণ করেছেন।’
একই দলে দেখা যেতে পারে সাকিব-কোহলি-বাবরকে
নিজের বাজে ফর্মের কথা এড়িয়ে গেলেন শান্ত
‘পাকিস্তান আর ভারতের মাঝে অনেক পার্থক্য’ –শান্তদের সতর্ক করলেন জাদেজা