রাশেদ খান মেনন আরও ৩ দিনের রিমান্ডে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ওপর হামলার অভিযোগে শাহবাগ থানায় করা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক এ আদেশ দেন।

এর আগে সকালে মেননকে আদালতে হাজির করে তার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। ওই আবেদন বাতিল চেয়ে আসামির জামিন আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। পরে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৭ আগস্ট অন্যদিকে রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

জানা যায় ২০১৮ সালের ডিসেম্বরে মির্জা আব্বাসের ওপর এ হামলার ঘটনায় অভিযোগে রাশেদ খান মেননের নামে মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত