চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

বাংলাদেশ-ভারত চেন্নাই টেস্টে কেমন উইকেট থাকবে- সেটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। ক্রিকইনফো দাবি করেছে, লাল মাটির পিচেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ধরনের পিচে পেসার এবং স্পিনাররা বাড়তি বাউন্সের সুবিধা পেয়ে থাকেন। আর প্রচণ্ড গরম আবহাওয়ার কারণে চেন্নাইয়ের পিচ শেষমেষ স্পিনারদের পক্ষেই যায়। এসব কারণে ভারত নাকি তিন স্পিনার নিয়ে একাদশ সাজাবে বলে দাবি করেছে পিটিআই।

সংবাদ সংস্থা পিটিআই দাবি করেছে যে, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা ৩ স্পিনার নিয়ে খেলার চিন্তাভাবনা করছেন। তারা হলেন- অভিজ্ঞ অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও চায়নাম্যান কুলদীপ যাদব। জাদেজা আর অশ্বিন তো বর্তমানে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই অলরাউন্ডার। এই তিনজন সুযোগ পেলে বাদ পড়বেন অক্ষর প্যাটেল।

ব্যাট হাতে অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সোয়াল। পরের দুই পজিশনে শুভমান গিল এবং বিরাট কোহলি। এরপর নামবেন জাদেজা ও সরফরাজ খান। সাতে দেখা যেতে পারে দিয়েই প্রায় পৌনে ২ বছর পর টেস্টে ফেরার অপেক্ষায় থাকা ঋষভ পান্থকে। তার জন্য জায়গা ছাড়তে হবে ধ্রুব জুরেলকে। ভারতের ব্যাটিং অর্ডারের শেষ ৪ জন অশ্বিন, বুমরাহ, কুলদীপ ও সিরাজ।

চেন্নাই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খান, ঋষভ পান্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, যাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত