রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সক্রিয় হয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নিরলসভাবে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৯২টি মামলা ও ১১ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ। এ ছাড়া অভিযানকালে ৩৯টি গাড়ি ডাম্পিং ও ১৫টি গাড়ি রেকারিং করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেগাসিটি ঢাকার প্রায় দুই কোটি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে প্রায় ৪ হাজার। রাজধানীর ৩৩৯টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে বলেও এতে উল্লেখ করা হয়।
জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম
সড়ক প্রাণ গেল পুলিশ সদস্যের