চেন্নাই টেস্টে এই মুহূর্তে চালকের আসনে আছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার প্রথম দিনের দুই সেশনেই স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছে টিম টাইগার। হাসান মাহমুদের বলে ভারতের টপ অর্ডার ব্যাটার শুবমান গিল ফিরেছেন শূন্য রানে। এর মাধ্যমে তিনি নাম লিখিয়েছেন বিব্রতকর এক রেকর্ডে।
আজ দিনের প্রথম সেশনের ৮ম ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর উইকেটে এসেছিলেন গিল। হাসান মাহমুদের লেগ সাইডের একটি ডেলিভারি খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। ৮ বল খেলে তার নামের পাশে শূন্য রান।
২০২৪ সালে টেস্টে এ নিয়ে তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হলেন গিল। এর মাধ্যমেই তিনি এক বছরে ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে ন্যূনতম তিনবার শূন্য রানে আউট হওয়া ষষ্ঠ ব্যাটসম্যান হয়ে গেলেন। ২০২১ সালে কোহলি ঘরের মাঠে তিনবার ‘ডাক’ মেরেছিলেন।
বিব্রতকর রেকর্ডের এই তালিকায় আরও আছেন ভারতের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদি (১৯৬৯ সাল), দিলীপ ভেংসরকার (১৯৭৯), মহিন্দর অমরনাথ (১৯৮৩) ও বিনোদ কাম্বলি (১৯৯৪)। এই ক্রিকেটারদের মাঝে এক বছরে সবচেয়ে বেশি ৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন অমরনাথ।
চা বিরতির আগে আরও ৩ উইকেট
ধারাভাষ্যকার তামিমের কথা ফলিয়ে দিলেন মিরাজ
৫ বলের ব্যবধানে ২ উইকেট রানা-মিরাজের