আড়াই দিনে ৫১৫ রান করতে হবে বাংলাদেশকে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম

রিশাভ পান্তের চেয়ে ৪ রান বেশি নিয়েই লাঞ্চে গিয়েছিলেন শুবমান গিল। তবে লাঞ্চের আবার খেলা শুরুর পর চার–ছক্কার ঝড় তুলে গিলের আগেই সেঞ্চুরি তুলে নেন পান্ত। এরপরই ৪ উইকেটে ২৮৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। এতে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়িয়েছে ৫১৫ রান। হাতে সময় আছে আরও আড়াই দিন।

গিলও খুব বেশি সময় অপেক্ষা করেননি টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিতে। পন্ত ফেরার পরের ওভারে সাকিবকে টানা দুই চার মেরে ৯৬ রানে পৌঁছানো গিল মিরাজের বলে ১ রান নিয়ে সেঞ্চুরি পুরো করেন ১৬১তম বলে।

প্রথম ইনিংসে শূন্য রানে গিল টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন। এর আগে মার্চে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র ইনিংসে ১১০ রান করা গিল ২০২৪ সালেই পেয়েছেন তিনটি সেঞ্চুরি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত