গোপালগঞ্জে বাস চাপায় ইজিবাইকের যাত্রী নিহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের যাত্রী ব্যবসায়ী রেজওয়ান সরদার (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইক চালক রেজাউল মোল্লা (২৬) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজওয়ান সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদুর রহমানের ছেলে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী স্টার এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস বিজয়পাশা এলাকায় আসলে যাত্রীবাহী ব্যাটারী চালিত ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রেজওয়ান। ইজিবাইক চালক রেজাউল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই রেজওয়ান মারা যান। আহত রেজাউলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত