গল টেস্টে প্রথম ইনিংসে ৬০২ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে ১৪ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়েছিল কিউইরা। আজ টেস্টের তৃতীয় দিনে প্রবাথ জয়াসুরিয়ার দারুণ ঘুর্ণিতে মাত্র ৮৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।
তাতে প্রথম ইনিংসে ৫১৪ রানের লিড পায় শ্রীলঙ্কা। টেস্টে প্রথম ইনিংসে পঞ্ম বড় লিড এটি। প্রথম ইনিংসে সবচেয়ে বেশি ৭০২ রানের লিডের রেকর্ড ইংল্যান্ডের। ১৯৩৮ সালে ইংল্যান্ডের করা ৯০৩ রানের জবাবে অস্ট্রেলিয়া ২০১ রানে অলআউট হয়েছিল।
বা-হাতি স্পিনার প্রবাথ জয়াসুরিয়া ১৮ ওভার বল করে ৪২ রানে নেন ৬ উইকেট।
টেস্টে এটি শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ। শ্রীলঙ্কার মাটিতেও সর্বনিম্ন। এর আগে ১৯৯২ সালে কলম্বোতে ১০২ রানে অল আউট হয়েছিল নিউজিল্যান্ড।
টেস্টে কিউইদের সর্বনিম্ন স্কোর অবশ্য এটি নয়। ইংল্যান্ডের বিপক্ষে ১৯৫৫ সালে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। টেস্টে ১০০ রানের নিচে অলআউট হওয়ার নজির কিউইদের আরও আছে।
নিউজিল্যান্ডের প্রথম চার ব্যাটসম্যানই এক অঙ্কের ঘরে রান করেন। দুই অঙ্কের ঘরে রান পেয়েছেন তিনজন। রাচিন ১০, ড্যারেল মিচেল ১৩ এবং সর্বোচ্চ ২৯ রান করেন মিচেল স্যান্টনার।
ফলোঅনে পড়ে মধ্যাহ্ন-ভোজ বিরতির আগে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ২ ওভারের মধ্যে একটি উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।
বাছাইপর্বের দল ঘোষণায় নেইমারের খবর দিলেন ব্রাজিল কোচ
রোনালদোর গোল নম্বর ৯০৩
বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি