বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে আছেন সরফরাজ খান। এদিকে সরফরাজের ভাই মুশির খান ও তার বাবা আজামগড় থেকে যাচ্ছিলেন লখনৌ। তবে পথেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন মুশির খান ও তার বাবা নওশাদ খান।
ইন্ডিয়া টুডে বলছে তাদের বহন করা গাড়িটি রাস্তায় চার থেকে পাঁচবার ডিগবাজি দেয়। ১৯ বছরের মুশির ঘাড়ে আঘাত পেয়েছেন। ফলে ১ অক্টোবর শুরু হতে যাওয়া ইরানি কাপে খেলা হচ্ছে না মুশিরের। ধারণা করা হচ্ছে ১৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে মুশিরকে।
মুশির ও তার ভাই সরফরাজ দুজনেরই ইরানি কাপে মুম্বাই দলের হয়ে খেলার কথা।
সরফরাজ খানের মতো ভারতীয় নির্বাচক আর গণমাধ্যমের আলো কেড়েছেন মুশির খানও। বড়ভাইয়ের মতো উইকেটরক্ষক নন তিনি।
মুশির বোলিংটাও নিয়মিত করেন। চলতি বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে করেছেন দুটি সেঞ্চুরি। এরপর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেছেন, সেমিফাইনালে ফিফটির পর ফাইনালে আবার সেঞ্চুরি করেন।
দুলিপ ট্রফিতে কদিন আগেই খেলেছেন ১৮১ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস।
টাইগার রবির একের পর এক অভিযোগের সত্যতা কতটুকু?
গলে ৬০২ রানের জবাবে ৮৮ তে অলআউট নিউজিল্যান্ড
বাছাইপর্বের দল ঘোষণায় নেইমারের খবর দিলেন ব্রাজিল কোচ