বাংলাদেশের ক্রিকেটে এক বিস্মৃতপ্রায় নাম সাব্বির রহমান। বহুদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে। একটা সময় নিয়মিত বিতর্ক জন্ম দিতেন। তাই ক্যারিয়ার যায় থমকে। সেই সাব্বির এখন খেলছেন জিম আফ্রো টি-১০ লিগে। সেখানেও তিনি ছন্দ খুঁজে পাচ্ছিলেন না। বাদ পড়েছিলেন দল থেকে। শেষ পর্যন্ত তার ব্যাট হাসল, কিন্তু দলের কোনো কাজে লাগল না।
বাংলাদেশ সময় গতকাল রাতে জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে ১২ বলে ৫ ছক্কায় ৩৪ রানের ‘ক্যামিও’ খেলেছেন সাব্বির। ৮ম ওভারে উইকেটে এসে তিনি এই তাণ্ডব চালান। পাঁচ ছক্কার আফগান অলরাউন্ডার করিম জানাতের করা মধ্যে ইনিংসের শেষ তিন বলে মেরেছেন ৩টি। যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল হারারে বোল্টস। হেরেছে ৪ উইকেটে।
বাংলা টাইগার্সের হয়ে জ্বলে উঠেছেন জিম্বাবুয়ে অল-রাউন্ডার সিকান্দার রাজা। দলটির অধিনায়ক রাজার ব্যাট থেকে এসেছে ১০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ রানের বিধ্বংসী ইনিংস। এই ম্যাচ হারলেও ৭ ম্যাচের মধ্যে ৫টিতে জিতে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল। আজ বাংলা টাইগার্সের বিপক্ষেই তারা প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে।
সড়ক দুর্ঘটনায় আহত সরফরাজ খানের ভাই মুশির
বাছাইপর্বের দল ঘোষণায় নেইমারের খবর দিলেন ব্রাজিল কোচ