পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল জাল কনসার্ট শেষ করে ঢাকা ছেড়েছেন। তবে যাওয়ার আগে মজার একটা ঘটনা শেয়ার করছেন দলটির গায়ক গহর মমতাজ।
কনসার্টের আগের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন এই তারকা। তখন এদেশ সম্পর্কে তার মন্তব্যটা ছিল এমন—‘বাংলাদেশের পোশাক দারুণ। বিশেষ করে শাড়ি খুবই জনপ্রিয়। আমার স্ত্রী অনুরোধ করেছে শাড়ি কেনার জন্য। বারবার ফোন করছে শপিং করেছি কিনা।’
কথা বলেন খাবার নিয়েও। প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন জিনিসটি ভালো লেগেছে? পুরান ঢাকা নিয়ে তিনি বলেন, ‘আমার দেশি খাবারের সঙ্গে মিল রয়েছে বাংলাদেশের খাবারের। এখানকার নিহারি, হালিম খেতে অসাধারণ। এত ভালো লেগেছে একবারে দুই বারের খাবার খেয়ে নিয়েছি।
এদিকে শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট হওয়ার কথা থাকলেও বৃষ্টি ও নিরাপত্তা ইস্যুতে এটি শনিবার হয়। বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ আরও কয়েকটি দল।
পাঁচটি সায়েন্স ফিকশন সিনেমা, যা দেখে আশ্চর্য হয়ে যাবেন
‘এমন পোশাক পরেন কীভাবে, লজ্জা করে না?’, নুসরাতকে কটাক্ষ 